রাজ্যজুড়ে নির্বাচন-পরবর্তী সন্ত্রাস সহ বিজেপি প্রার্থীদের ওপর মালদা জেলার বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে মালদা শহরে ধিক্কার মিছিল করল জেলা বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুর বেলা মালদা শহরের বাঁধ রোডে শ্যামাপ্রসাদ মুখার্জী ভবন অর্থাৎ বিজেপি কার্যালয়ের সামনে থেকে এই ধিক্কার মিছিলটি বের হয়। মিছিলটি মালদা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের এই মিছিলে হাজির ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব সকলেই। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ নির্বাচন পরবর্তী সময় থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু বিজেপি প্রার্থীরাই নয় সেই সঙ্গে আক্রান্ত হচ্ছে প্রার্থীদের পরিবারের লোকজন সহ সাধারণ বিজেপির নেতা কর্মীরা। যার ফলে বহু নেতা-কর্মী গ্রাম ছাড়া হয়েছেন। এলাকায় ঢুকতে পারছেন না কেউ। অনেকেই বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। প্রার্থীদের সুরক্ষার জন্য অনেক প্রার্থীদের বিজেপি শাসিত ঝাড়খন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিজেপি প্রার্থীদের নিরাপত্তা দাবীতেই তাদের এই প্রতিবাদ মিছিল।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি সুব্রত কুন্ডু অভিযোগ করে বলেন, কথাও এমন ঘটনা ঘটেনি যে নির্বাচনে জয় লাভ করা প্রার্থীরা প্রানের ভয়ে ঘরছাড়া। তাদের অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সেই সঙ্গে সেই সকল পরিবারের সদস্যদের জেলা কার্যালয়ে আশ্রয় নিয়ে হয়েছে। তাই জন জনসাধারণকে শাসক দল তৃণমূলের অত্যাচারের কথা জানাতেই তাদের এই দিনের ধিক্কার মিছিলের আয়োজন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bPeE8wV3xq0